1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁর বদলগাছীতে প্রায় ৫ কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: ১৩ মে ২০২৬

গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিবাদ্যতে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার থেকে ইসমাইলপুর উত্তরপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলো রাস্তার দুই পাশে সারিবদ্ধ ভাবে লাগানো হয়েছে সজিনার গাছ। যেন এক নজর কারা দৃশ্য। এলাকাবাসী যেন খুব দ্রুত সবজি হিসাবে সজিনা খেতে পারে এমন প্রত্যাশায় লাগানো হয়েছে গাছগুলো।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার কোলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডো, উপজেলা বিএসপির উপদেষ্টা নুর ইসলাম, যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম পিন্টু , উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু মুসা, হাসুসহ ছাত্রদলের নেতাকর্মী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল নবী সান্ডো বলেন, সজিনার সবজি শরীরের পক্ষে খুবই উপকারিতা একটি খাবার, যা বিভিন্ন রোগের উপকারিতা হয়, এইজন্য আমরা সজিনার গাছ লাগিয়েছি। খুব অল্প সময়ে এই গাছগুলোতে সজিনা ধরে এতে করে এলাকাবাসী এক বছরের মধ্যে সবজি হিসাবে সজিনা পাবে এতে করে এলাকাবাসী উপকৃত হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট