1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) উপজেলা সংবাদদাতাঃ ১০ জুন ২০২৬

নাটোরের নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ জুন-২০২৬) সকাল ১১.৩০ টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। গ্রাম আদালতের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, “অল্প সময়ে, স্বল্প খরচে, বিনামূল্যে ও সহজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা”। কর্মশালায় সাধারণ মানুষের ন্যায় বিচার পেতে গ্রাম আদালতের বিভিন্ন সুযোগ সুবিধার দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, নলডাঙ্গা থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নলডাঙ্গা সংবাদদাতা এম জহুরুল ইসলাম সহ এনজিও কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট