1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নিকার বৈঠকে চূড়ান্ত অনুমোদন ৷৷ নতুন উপজেলা ‘মোকামতলা’ গঠনের খবরে খুশির জোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ৮ মার্চ ২০২৬

​বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। অবশেষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর বৈঠকে অনুমোদন পেয়েছে মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব। এ খবর এলাকায় পৌঁছানোর পর থেকেই পুরো মোকামতলা অঞ্চলজুড়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

​বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নসহ পার্শ্ববর্তী আরও ৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত হচ্ছে এই নতুন প্রশাসনিক ইউনিট। এর ফলে এলাকার কয়েক লাখ মানুষের প্রশাসনিক ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

​প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নিকার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের পর স্থানীয় জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দীর্ঘদিনের এই দাবি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ।

​স্থানীয়দের মতে, মোকামতলা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও উপজেলা সদর থেকে দূরে হওয়ায় সেবা পেতে বিড়ম্বনায় পড়তে হতো। এখন কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম সরাসরি তদারকির সুযোগ তৈরি হবে।

​উন্নয়নের নতুন দিগন্ত এ বিষয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন: ​”মোকামতলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি আজ বাস্তবায়িত হলো। এই অর্জনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্রুতই প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রশাসনিক কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে মোকামতলা উত্তরাঞ্চলের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ভাবে পরিণত হবে।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে জোয়ার নতুন উপজেলা গঠনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অভিনন্দন বার্তার ঢল নেমেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, উপজেলা গঠনের ফলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এখানে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ তৈরি হবে, যা পুরো বগুড়া জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট