1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নিয়ামতপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল ও উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর (নওগাঁ): ১৪ এপ্রিল ২০২৬

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল ও ছাগল পালনের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৮০০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে। প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল, ৫০ কেজি খাদ্য, খাঁচা, টিন, সিমেন্টের খুঁটি ও ম্যাট প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে ১৫০ জন উপকারভোগীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. লেলিন প্রধান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়ক হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট