1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

‎নিয়ামতপুরে পুনঃ খাল খনন কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

‎জনি আহমেদ, নিয়ামতপুর নওগাঁঃ মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নে পুনঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
‎
‎সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপি কর্মসূচির আওতায় এই খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মাধ্যমে বিষ্ণুপুর রেজাউলের জমি থেকে সন্তোষপুর ছাতড়া ব্রিজ খাল পুনঃখনন করা হবে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান । তিনি আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজের উদ্বোধন করেন।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তায় এনামুল হক, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনি আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎আয়োজকরা জানান, পুনঃ খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট