1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

পত্নীতলা সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁর পত্নীতলা সীমান্ত ভারতীয় মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে (২৫ সেপ্টেম্বর) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের ঘোলাদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি আরও জানান, রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোলাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ গ্রাম হিরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি ইজিবাইক এবং ২টি মোবাইলফোনসহ ৩ জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে ইয়াছিন আলী (৪৬) ও ইয়াছিন আলীর ছেলে শহিদ হাসান (২২) এবং চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সৌমিক হাসান (২৮)।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইকবাল হাসান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে মাদকদ্রব্যসহ চোরাকারবারি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, ‘পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক আটককৃত তিন মাদক কারবারিকে বৃহস্পতিবার সকালে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট