1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে আব্দুল আলীমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ
‎
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র, ১৪৩২

‎ পাঁচবিবিতে সাবেক যোগাযোগ মন্ত্রী ও জয়পুরহাট ১ আসনের সাবেক এমপি মরহুম আব্দুল আলীমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় বায়তুন নূর জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন মরহুমের পুত্র ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম।
‎
‎বায়তুন নূর জামে মসজিদের মোয়াজ্জেম আলহাজ্ব মাওঃ মোঃ জামিল হোসেনের সঞ্চালনায় মরহুম পিতার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখেন, মরহুমের পুত্র বিএনপি নেতা ফয়সল আলীম।
‎
‎মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোঃ গোলাম বাগদাদ চিশতি ।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার,থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরোও অনেক রাজনৈতিক, ধর্মপ্রাণ মুসল্লিগণ ও ওলামায়ে একরামগণ উপস্থিত ছিলেন।
‎

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট