1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ‘প্রবাহ ২০২৫’ প্রকাশ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

সংবাদদাতাঃ মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) ২২ মার্চ ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, প্রকাশনা উন্মোচন ও ঈদ পূর্ণমিলনী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে পৌরসভাস্থ পৌর কমিউনিটি সেন্টারে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আবু রায়হান মুকুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা ও পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সদস্য (প্রশাসন) ও শিক্ষার্থী সমিতির চেয়ারম্যান মোঃ রেজাউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হাসনাত মন্ডল হেলাল, সমিতির উপদেষ্টা রেদওয়ানুল হক রাজু ও ডা. মনিরুজ্জামান মানিক, পাঁচবিবি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচবিবি উপজেলার ১২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সদ্য ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ডা. মোঃ মিনহাজুল ইসলামকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় ‘প্রবাহ ২০২৫’ প্রকাশনাটির মোড়ক উন্মোচন করা হয় এবং সংগঠনের উদ্যোগে প্রণীত বার্ষিক ক্যালেন্ডার বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়, যা উৎসবমুখর পরিবেশে মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট