1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে দূর্ঘটনা রোধে স্পিডব্রেকারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ৯ জুলাই ২০২৬

জয়পুরহাট-পাঁচবিবি-হিলি পাকা সড়কে যানবাহনের অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে পাঁচবিবির পাঁচমাথা, তিনমাথা ও লতিহাটি এলাকায় স্পিডব্রেকার স্থাপনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সড়াইল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান আলীর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জয়পুরহাট-পাঁচবিবি-হিলি সড়কটি হিলি স্থলবন্দরের সাথে যুক্ত হওয়ায় দিন-রাত পণ্যবাহী ট্রাক, সাধারণ যানবাহন, লোকাল বাস, ভ্যান রিক্সায় ও ঢাকাগামী কোচ চলাচল করে। এসব গাড়ি দ্রুতগতিতে চলাচল করায় প্রায়ই প্রাণহানির মত ঘটনা ঘটছে।

স্মারকলিপিতে ৩টি স্থান বেশি ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়। এরমধ্যে পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্র, তিনমাথা ও লতিহাটি বটতলি।
এলাকাবাসী জানান, স্পিডব্রেকার না থাকায় গাড়িগুলো বেপরোয়া গতিতে চলায় শিক্ষার্থী ও পথচারীরা চরম নিরাপত্তাহীনতায় থাকেন।

এসব স্থানে দ্রুত স্পিডব্রেকার স্থাপনে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন প্রভাষক শাহজাহান আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, আপনাদের স্বারকলিপিটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছে দেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট