1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

পাঁচুরচকের সেই বেলে পাথর উদ্ধার: র‍্যাবের অভিযানে দুই চোরাকারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজ, স্টাফ রিপোর্টারঃ বুধবার ২৯ এপ্রিল ২০২৬

জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক ফকিরপাড়া এলাকা থেকে উদ্ধার হলো আলোচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেলে পাথরের খণ্ডাংশ। র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৩২৭ কেজি ওজনের ওই পাথর উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকেও গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

গত ২৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক ফকিরপাড়ায় হিটলু বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৩২৭ কেজি ওজনের বেলে পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার করা হয়—মোঃ হিটলু বাবু (৪১), পিতা: মোঃ মোফাজ্জল হোসেন, সাং: পাঁচুরচক ফকিরপাড়া, জয়পুরহাট সদর, মোঃ আনোয়ার হোসেন (৫৯), পিতা: মৃত আজিজার রহমান, সাং: দেওয়ানপাড়া, জয়পুরহাট সদর (স্থায়ী ঠিকানা: সারিয়াকান্দি, বগুড়া)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-১৩ জানিয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট