1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ রবিবার, ৩ মে ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এ সাফল্য অর্জন করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মোট সিজারমূল্য ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। সীমান্তে টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলেই এসব চোরাচালান আটক সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিজিবি সদর দপ্তরের নির্দেশিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশপ্রেম ও পেশাদারিত্বের সমন্বয়ে সীমান্তে নজরদারি আগের যেকোনো সময়ের তুলনায় আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ‘জিরো টলারেন্স’ নীতির ভিত্তিতে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট