1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বগুড়ায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ: সরকারবিরোধী স্লোগানে উত্তাল খোকন পার্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২ মে ২০২৬

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত এ কর্মসূচি থেকে সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করা হয়।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে এবং মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

এ সময় আরও বক্তব্য দেন—এনসিপি জেলা আহ্বায়ক এম এস মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, এনামুল হক বাবু বিশ্বাস, আব্দুস সবুর সুমন, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মামুন রহমানী, তৌহিদুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল বাছেতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খোকন পার্কে এসে শেষ হয়।

বক্তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে এবং সরকারের ব্যর্থতার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট