1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বগুড়ার মোকামতলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ছবিঃ মিজানুর রহমান

মিজানুর রহমান (বগুড়া) নিজস্ব প্রতিনিধিঃ ১০ জুন ২০২৬

বগুড়ার মোকামতলা উপজেলার চকপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

​গতকাল মঙ্গলবার (৯জুন)বাদ জোহর মরহুমের নিজ গ্রামে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০)। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

​তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করতে তাঁর বাড়িতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সর্বস্তরের জনগণ ভিড় করেন।

​দাফনের পূর্বে মরহুমের প্রথম জানাজার নামাজ চকপাড়া গ্রামের স্থানীয় মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদার আমাদের গর্বিত সন্তান। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য তিনি যে অবদান রেখে গেছেন, জাতি তা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর চলে যাওয়া শিবগঞ্জ তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট