1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

বদলগাছীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ধানকাটা শ্রমিকদের মাঝে খাবার-স্যালাইন বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

রকি হোসেন, নওগাঁ: ১১ মে ২০২৬

অগ্নিঝরা বৈশাখের তীব্র তাপ-দাহ উপেক্ষা করে মাঠে চলছে ইরি-বোরো ধান কাটার ব্যস্ততা। প্রখর রোদে ঘাম ঝরিয়ে ফসল ঘরে তুলতে নিরলস পরিশ্রম করছেন কৃষক ও শ্রমিকরা। এমন পরিস্থিতিতে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ এবং রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক খেটে খাওয়া প্রান্তিক কৃষক-শ্রমিকের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু।

কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুর ইসলাম , বিএনপি নেতা আসিক ইকবাল অথেলো , সাইদুল ইসলাম পিন্টু, কলামিস্ট তাহির ইবনে মোহাম্মদ নয়ন, হাসু , ছাত্রদলের নেতাকর্মী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল নবী সান্ডু বলেন, খেটে খাওয়া কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই তীব্র গরমে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

আয়োজকরা জানান, তীব্র গরমে মাঠে কাজ করা কৃষকেরা নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হন। তাদের কষ্ট কিছুটা লাঘব এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট