1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

দুধে গোসল, জুয়ার নেশা ছাড়ার শপথ! পাঁচবিবিতে যুবকের ব্যতিক্রমী প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি থেকে আকতার হোসেন বকুলঃ ১৫ এপ্রিল ২০২৬

জুয়ার নেশা ছাড়তে দুধ দিয়ে গোসল, শুনতে অবাক লাগলেও জয়পুরহাটের পাঁচবিবিতে ঘটেছে এমনই এক ব্যতিক্রমী ঘটনা, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক ছাগল বিক্রির টাকা জুয়ায় (তাস খেলায়) হেরে গিয়ে নিজের ভুল বুঝতে পারেন। এরপর আর কখনো জুয়ার পথে না ফেরার অঙ্গীকার করে প্রকাশ্যে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল দীর্ঘদিন ধরে বিভিন্ন হাটবাজারে ছাগল কেনাবেচা করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার পাঁচবিবি হাটে ছাগল বিক্রির পর বাড়ি না ফিরে একটি বাঁশঝাড়ে বসে তাস খেলায় যোগ দেন। একপর্যায়ে পুরো টাকাই হারিয়ে ফেলেন তিনি।

নিজের ভুল বুঝতে পেরে সেদিনই দুপুরে মহিপুর সরকারি কলেজ গেটের সামনে দুধ দিয়ে গোসল করে জুয়ার আসক্তি থেকে ফিরে আসার ঘোষণা দেন। এসময় ঘটনাটি দেখতে শত শত মানুষ ভিড় করেন।

জাহিদুল ইসলাম বলেন, “জুয়া মানুষকে ধ্বংস করে। বড়লোক হওয়ার স্বপ্নে এই পথে এসে আমি সব হারিয়েছি। আমার মতো কেউ যেন এই ভুল না করে।”

এলাকাবাসীর মতে, এমন ব্যতিক্রমী ঘটনার মাধ্যমে জুয়ার ক্ষতিকর দিক নিয়ে নতুন করে সচেতনতা তৈরি হয়েছে।

একজনের অনুতাপ, পুরো এলাকার জন্য শিক্ষা, জুয়ার নেশা শেষ পর্যন্ত শুধু সর্বনাশই ডেকে আনে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট