1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

রকি হোসেন, নওগাঁ: ৯ মে ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায উপজেলা ডাকবাংলো হল রুমে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন নওগাঁ- ৩( মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তাগণ, বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক, সাম্য ও মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

আয়োজনের মধ্যদিয়ে তাঁরা উপজেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। যেমন পাহাড়পুর সোমপুর বিহার, হলুদ বিহার, জিআই স্বীকৃত পণ্য নাক ফজলি আম, বিভিন্ন জাতের সুগন্ধি ধান- চাল, কাঁঠাল উৎপাদন ও বৈচিত্রপূর্ণ প্রাকৃতিক পরিবেশ তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় জৈষ্ঠ্য শিল্পীরা কাওয়ালী, নজরুল সংঙ্গীত, রবীন্দ্র সংঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন।

জৈষ্ঠ্য সাংবাদিক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন অর রশীদ, বদলগাছী থানার ওসি রুহুল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরি টিপু, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডো, জৈষ্ঠ্য সাংবাদিক কায়েস উদ্দিন, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনে আহবায়ক মোফাজ্জল হোসেন, বাংলাদেশ বেতার ও যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন প্রমূখ ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি ও সাহিত্যিক আশরাফুল নয়ন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট