1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন কারাবন্দি ছেলে, জানাজা শেষে ফের কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১০ জুলাই ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক কারাবন্দি ব্যক্তি মায়ের শেষ বিদায়ে অংশ নিতে সাময়িকভাবে প্যারোলে মুক্তি পেয়েছেন। জানাজা ও দাফন শেষে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী তাঁকে পুনরায় জয়পুরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা আজিজার রহমানের ছেলে আবু হায়াত দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় জয়পুরহাট জেলা কারাগারে বন্দি রয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মা তাহেরা বেগম (৬৫) ইন্তেকাল করেন।

মায়ের মৃত্যুর সংবাদ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আবু হায়াতকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি নিজ গ্রামে এসে মায়ের শেষ মুখ দেখেন এবং জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বজনদের ভাষ্য, দীর্ঘদিন পর ছেলেকে সামনে পেয়ে মায়ের শেষ বিদায়ের সেই মুহূর্ত ছিল অত্যন্ত আবেগঘন। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে আবু হায়াতকে আবারও জয়পুরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

স্থানীয়দের মতে, একজন সন্তানের জীবনে মায়ের মৃত্যু অপূরণীয় ক্ষতি। প্যারোলে মুক্তি পাওয়ায় আবু হায়াত অন্তত মায়ের শেষ বিদায়ে উপস্থিত থেকে ধর্মীয় ও পারিবারিক দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, মানবিক বিবেচনায় এবং প্রচলিত বিধি অনুসরণ করে বিশেষ পরিস্থিতিতে কারাবন্দিদের প্যারোলে মুক্তির সুযোগ দেওয়া হয়। এ ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট