1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। সংগঠনটি মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ডা. মো. রাফসান জানি কোতোয়ালী আমলী আদালতে ১০ সাংবাদিকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৯/৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, সাংবাদিক পরিচয়ে একটি চক্র তার কাছে বিভিন্ন সময় অর্থ দাবি করে এবং না দিলে মামলা ও চাকরিচ্যুতির ভয় দেখায়।
আসামিদের মধ্যে রয়েছেন সাংবাদিক আসিফ আকবর সেতু, সাকিরুল কবীর রিটন, হাসিবুর রহমান শামীম, জাকির হোসেন, সুমন চক্রবর্তী, এসএম তাজাম্মুল, আব্দুল হাই, নুর ইসলাম নাহিদ, তহিদুল ইসলাম ও ইসমাইল হোসেন।

এদিকে সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি আলোচিত ঘটনার সংবাদ প্রকাশের জেরে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে মামলা করা হয়েছে। তারা দাবি করেন, এটি স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করার অপচেষ্টা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, কোনো অনিয়ম বা অপকর্ম সংবাদ মাধ্যমে প্রকাশ পেলেই সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে হয়রানি করা হয়। এটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য হুমকি।

তিনি মামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সারাদেশে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই প্রকৃত সত্য সামনে আসবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট