1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিনহাজুল ইসলাম (বোয়ালিয়া থানা প্রতিনিধি, রাজশাহী): ৫ মে ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়।

মঙ্গলবার সকাল সাতটার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আকরামের বাড়ি রাজশাহীর সরদা থানাপাড়া এলাকায়। তিনি পেশায় একজন দরজি ছিলেন এবং বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় তার একটি টেইলার্সের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় নাটোরগামী বালুবাহী দ্রুতগতির দুটি ডাম্প ট্রাকের একটি তাকে চাপা দিয়ে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারা মহাসড়ক অবরোধ করে এবং দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলের ভিডিও ধারণকারীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে ভাঙচুর করা হয়, এমনকি কিছু ফোন আগুনে পুড়িয়ে ফেলা হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে প্রথমে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে থানার ওসি ফরিদুল ইসলাম স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

স্থানীয়রা দিনের বেলায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান। পুলিশ এসব দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এদিকে, ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, উত্তেজিত জনতার কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট