1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

লাকড়ি সরাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

রাজবাড়ী প্রতিনিধিঃ ১৪ মে ২০২৬

রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রপাতে বন্যা বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বন্যা বেগম স্থানীয় দিনমজুর নুরুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়ির উঠানে থাকা লাকড়ি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন বন্যা বেগম। এ সময় বাড়ির পাশের একটি খেজুর গাছের কাছে অবস্থানকালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পারেন।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্তঃসত্ত্বা গৃহবধূর এমন করুণ মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে একজন অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শোকাহত পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট