1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

শিবগঞ্জের কিচকে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ২ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কিচক বন্দরে যথাযোগ্য মর্যাদা,ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস।

গত শুক্রবার (১মে-২০২৬) কিচক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন,গেঞ্জি বিতরণ এবং বাউল সংগীত সহ নানা আয়োজনে মুখরিত ছিল পুরো কিচক বন্দর এলাকা।

শুক্রবার সকাল ৯ টায় কিচক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে শত শত শ্রমিক লাল টুপি ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মে দিবসের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ শ্রমিকদের মাঝে স্মারক গেঞ্জি বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে দিনভর শ্রমিক নির্মাণ ইমারত ইউনিয়ন কার্যালয়ে বিশেষ বুথ স্থাপন করে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কাজ চলে। সংগঠনের শক্তি বৃদ্ধিতে কয়েকশ নির্মাণ শ্রমিক নতুনভাবে সদস্যপদ গ্রহণ করেন। এতে শ্রমিকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

রাত ৮টায় ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সভাপতি মেহেদী হাসান বলেন, শ্রমিকদের শ্রম ও ঘামে দেশের উন্নয়নের চাকা সচল থাকে। তাই শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আজ আমরা শপথ নিচ্ছি, সকল প্রকার শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা রফিকুল ইসলাম, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ,ইউনিয়ন তাঁতি দলের সভাপতি এনামুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলীম,উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আফছার আলী, কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হান্নান চৌধুরী,কিচক ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কিচক বন্দর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ, সাবেক সভাপতি ওবাইদুল ইসলাম, সাবেক সভাপতি সুজাউল ইসলাম, সাবেক সভাপতি নাজু খাঁ,সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম রাজু,সহ সাধারণ সম্পাদক ফারুক  মহলদার, অর্থ  সম্পাদক  সাজু মিয়া, সহ অর্থ  সম্পাদক আতিকুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, সহ  সাংগঠনিক সম্পাদক মুন্টু মিয়া,দপ্তর সম্পাদক মানিক  প্রামাণিক, ক্রীড়া  সম্পাদক  খেজাউল ইসলাম, ধর্মীয়  সম্পাদক মোকারম হোসেন, অডিট চেয়ারম্যান সিরাজুল আকন্দ, কার্যকারী সদস্য  মিজু ইসলাম, মামুদুল হাসান,মহাসিন আলী, খোকা মিয়া আজাদ, শাহ জামান।

আলোচনা সভা শেষে শুরু হয় মে দিবসের বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। গভীর রাত পর্যন্ত স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় বাউল সংগীত উপভোগ করেন শত শত শ্রমিক ও স্থানীয় উৎসুক জনতা। বাংলার চিরাচরিত বাউল গানের সুরে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

সবশেষে উপস্থিত শ্রমিকদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি ঘটে।

একই দিনে কিচক বন্দরে বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট