1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

সরকারি খরচে আইনগত সহায়তা সেবার মানোন্নয়নে প্যানেল আইনজীবীদের ভূমিকা নিয়ে সেমিনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

ছবিঃ জয়পুর কণ্ঠ

কোর্ট রিপোর্টারঃ রবিবার, ১০ মে ২০২৬

জয়পুরহাট জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সেবার মানোন্নয়নে প্যানেল আইনজীবীদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) জেলা লিগ্যাল এইড অফিসে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ ফয়সাল আহমেদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সংবিধান সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করলেও অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আদালতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। সেই জায়গা থেকেই লিগ্যাল এইড কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।”

তিনি আরও বলেন, “জেলা লিগ্যাল এইড অফিস শুধু একটি সরকারি দপ্তর নয়, এটি ন্যায়বিচার বঞ্চিত মানুষের আশ্রয়স্থল। আর এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে প্যানেল আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্যানেল আইনজীবীদের উদ্দেশ্যে তিনি মানবিক ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিচারপ্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ, অযথা সময়ক্ষেপণ পরিহার, আপস-মীমাংসার সুযোগ সৃষ্টি এবং নারী, শিশু ও প্রতিবন্ধী বিচারপ্রার্থীদের প্রতি বিশেষ সংবেদনশীল হতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়ে উঠবে।

সেমিনারে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুরর্শিদা বেগম, অ্যাডভোকেট এম রায়হান নবী, অ্যাডভোকেট দেওয়ান মোঃ নুর আলম, অ্যাডভোকেট শামছুল আলম, অ্যাডভোকেট মোছাঃ আকতার বানু, অ্যাডভোকেট বুলেট চন্দ্র চৌধুরী, অ্যাডভোকেট মোঃ আরাফাত হোসেন মুন, অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম, অ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান, অ্যাডভোকেট মোঃ মামুন কবির লাবুসহ জেলা লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন ও মোঃ রাকিবুল হাসান প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট