1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে ২শ বছরের ঐতিহ্যবাহী সন্যাসতলীর ঘুড়ির মেলা: সম্প্রীতি ও লোকঐতিহ্যের অনন্য মিলনমেলা বগুড়ার মোকামতলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা জয়পুরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান বগুড়ার শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী সাব্বিরের মৃত্যু সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা পরিপত্র আছে, বাস্তবায়ন নেই ৷৷ নওগাঁর হাটে ওজন ও খাজনা নিয়ে অনিয়ম জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ অটোরিকশা-ভ্যান স্ট্যান্ডে যানজট ৷৷ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কালাইয়ে সংঘর্ষের মধ্যেও আনিছুর প্যানেলের পূর্ণ বিজয় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে যুবদল নেতা মামুনের ব্যতিক্রমী উদ্যোগ

জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে জনস্রোত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

র‍্যালি, মেলা ও আলোচনা সভায় বিনামূল্যে আইনি সহায়তার বার্তা

মোঃ রুহুল আমিন পারভেজ
স্টাফ রিপোর্টারঃ ২৮ মার্চ ২০২৬

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। বর্ণাঢ্য র‍্যালি, আইন সহায়তা মেলা ও আলোচনা সভায় দিনব্যাপী জমে ওঠে আদালত চত্বর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে অতিথিরা আইন সহায়তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সেখানে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ, মামলা সংক্রান্ত দিকনির্দেশনা ও লিগ্যাল এইড সেবার তথ্য দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মোমেন ফকির এবং জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহনুর রহমান শাহিন।

আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফয়সাল আহমেদ জানান, যাদের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম, তারা জেলা লিগ্যাল এইড কমিটি থেকে সম্পূর্ণ বিনামূল্যে আইনগত সহায়তা পাবেন।

তিনি আরও জানান, গত এক বছরে এই কমিটি ৬৯৯টি মামলায় আইনগত সহায়তা, ১১২৪টি আইনি পরামর্শ, এডিআর প্রি-কেইস ৬৯৩টি, এডিআর পোস্ট-কেইস ৮৭টি নিষ্পত্তি করেছে। এছাড়া আপোষ-মীমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের ৫০ লাখ টাকার বেশি অর্থ উদ্ধার করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য লিগ্যাল এইড এখন ন্যায়বিচারের অন্যতম বড় ভরসা। জয়পুরহাটে এ আয়োজন সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট