1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাংবাদিক আব্দুর রহিমের অসুস্থ সহধর্মিণীর খোঁজ নিলেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ৮ মে ২০২৬

শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিমের সহধর্মিণী স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

তাকে দেখতে গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউয়ের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। এ সময় উপস্থিত ছিলেন সোহেল রানা, আসাদুল্লাহ, মিজানুর রহমান।

এসময় তারা অসুস্থ রোগীর চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তারা আব্দুর রহিমের সহধর্মিণীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এদিকে, ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারলেও শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা ফোনে আব্দুর রহিমের পরিবারের খোঁজখবর নেন এবং তার সহধর্মিণীর দ্রুত সুস্থতা কামনা করেন।

পাশাপাশি আব্দুর রহিমকে সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট