1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার: ৭ মে ২০২৬

নওগাঁর সাপাহার বাজারে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্ন য়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীরা।

জানা গেছে, “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮০৯ টাকা ব্যয়ে বাজার এলাকায় আরসিসি সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে সাপাহার উপজেলা পরিষদ।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজার এলাকার সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। আরসিসি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে বাজারে যান চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট