1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষকের মৃত্যু ১০ লাখ টাকার প্রলোভনে কিডনি, মিলল মাত্র ৫০ হাজার ৷৷ কালাইয়ে দালাল চক্রের বিরুদ্ধে মামলা কবিতা ক্ষেতলালে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা মোকামতলা উচ্চ বিদ্যালয়ে ব্যাকডেটে কর্মচারী নিয়োগের অভিযোগ, তদন্ত চেয়ে শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের শুভাকাঙ্ক্ষী প্রভাষক মো. আব্দুল হামিদের মায়ের ইন্তেকালে গভীর শোক শিবগঞ্জে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা’র ৩২তম জন্মদিন আজ চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান, মালিকের ১ বছর কারাদণ্ড বগুড়ায় ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

মাটি বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন দৈনিক কালবেলা পত্রিকার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আমান।

জানা গেছে, সরকারি পুকুর ইজারা নিয়ে মাটি ও বালু বিক্রির বিষয়ে সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আমানুল্লাহ আমান। ওই সংবাদকে কেন্দ্র করে ক্ষোভের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক আমানুল্লাহ আমান জানান, বিকেলে বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে ইউএনও কয়েকজন সাংবাদিককে কার্যালয়ে ডাকেন। তারা সেখানে উপস্থিত থাকাকালে আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে হামলাকারীরা নিচে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ইউএনও কার্যালয়ে কোনো হামলার ঘটনা ঘটেনি। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল আলম বলেন, ইউএনও কার্যালয়ে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট