1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কালাইয়ে বিনামূল্যে সাবমারসিবল পাম্প বিতরণ  সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পাঁচবিবি হাসপাতালে অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিচ্ছেন বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিম আধুনিক প্রযুক্তিতে আখ চাষ সম্প্রসারণে জয়পুরহাট সুগার মিলসের খামার দিবস ক্ষেতলালে ২শ বছরের ঐতিহ্যবাহী সন্যাসতলীর ঘুড়ির মেলা: সম্প্রীতি ও লোকঐতিহ্যের অনন্য মিলনমেলা বগুড়ার মোকামতলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা জয়পুরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান বগুড়ার শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী সাব্বিরের মৃত্যু

শিবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ছবিঃ মিজানুর রহমান

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ৩০ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জেপাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে মারধর, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বেলী বিবি(৫৫) বাদী হয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,কিচক ইউনিয়নের সিঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা বেলী বিবি তার ভাসুর অজিব উদ্দিন মন্ডল (৬২)কে ৯বছর আগে সাংসারিক প্রয়োজনে ৪০ হাজার টাকা ধার দেন।

দীর্ঘদিন ধরে টাকা ফেরত চাইলে বিবাদীরা কালক্ষেপণ ও হুমকি দিয়ে আসছিল।

গত ২৩/০৪/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০ টায় নেলী বিবি বিবাদীদের বাড়ির সামনে পাওনা টাকা চাইতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়।

এ সময় অজিব উদ্দিন মন্ডল ও তার স্ত্রী ছালেহা বেগম(২৮) এবং ছেলে সাহান মন্ডল (২২) ভুক্তভোগীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

গালিগালাজের একপর্যায়ে ছালেহা ও রুমি বেগম এলোপাতাড়ি কিল মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং অজিব উদ্দিন মন্ডল চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। হত্যার উদ্দেশ্যে দুই হাত দিয়ে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে।

স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পুনরায় মারপিটের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে বুধবার( ২৯শে এপ্রিল) বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে বাদীর স্বামী মোঃ উকিলকে প্রধান স্বাক্ষী করা হয়েছে। এছাড়া স্থানীয় আরও লোকজন বিষয়ে অবগত আছেন এবং বাদী বেলী বিবি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট