1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

পোরশায় রাতের অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, মোটরসাইকেলসহ আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২ মে ২০২৬

নওগাঁর পোরশা থানার বিশেষ অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে শুক্রবার (১ মে ২০২৬) রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সরাইগাছি থেকে আড্ডাগামী মহাসড়কের মুশিদপুর হাটের মুখে চেকপোস্ট বসানো হয়।

রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুশিদপুর এলাকার শান্ত রায় (৩০) ও বাকইল গ্রামের হাসান আলী (২৭)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট