1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

একদিনে দুই ঝুলন্ত লাশ ৷৷ ক্ষেতলালে চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

প্রেম, প্রবাস আর পারিবারিক টানাপোড়েনে দুই প্রাণ ঝরে গেল

স্টাফ রিপোর্টারঃ ২৮ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একই দিনে পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে প্রবাসে যাওয়া নিয়ে অভিমান, অন্যদিকে গৃহবধূর রহস্যজনক মৃত্যু—দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, উপজেলার মহব্বতপুর গ্রামে প্রবাসে যাওয়াকে কেন্দ্র করে অভিমানে মাসুদ রানা নামে এক ব্যক্তি নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাঁশঝাড়ের পাশে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা জানান, বিদেশ যাওয়া নিয়ে মানসিক কষ্টে ভুগছিলেন তিনি।

অন্যদিকে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লায় মুনিকা (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। পরে দুপুর ১২টার দিকে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, এক বছর আগে মুনিকাকে সাদেকুল তার মামাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করেছিলেন। এরপর থেকেই দাম্পত্য জীবনে নানা টানাপোড়েন চলছিল বলে দাবি পরিবারের। এ ঘটনায় মৃত্যুকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

একই দিনে দুই মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অনেকে বলছেন, অর্থনৈতিক উন্নয়ন হলেও সামাজিক অস্থিরতা, পারিবারিক দ্বন্দ্ব ও মানসিক চাপ বাড়ছে উদ্বেগজনক হারে।

ক্ষেতলাল থানা পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট