1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ কমলেও শৈশব সুরক্ষায় উদ্বেগ কাটেনি ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, স্বীকার করলেন ট্রাম্প

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্টঃ ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’ বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ শহরে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি না-এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে।

জবাবে তিনি বলেন, ইরান সবেমাত্র একটি যুদ্ধে ছিল এবং তারা এই যুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছে।

ট্রাম্প বলেন, “তারা (ইরান) তেল ব্যবসায় জড়িত। মানে, আমি চাইলে এটা বন্ধ করতে পারি- চীনের কাছে তেল বিক্রি করা। আমি এটা করতে চাই না। দেশটিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তাদের অর্থের প্রয়োজন। আমরা সেটাই দেখতে চাই।”

তিনি বলেন, “যদি তারা তেল বিক্রি করতে চায়, তাহলে তারা তেল বিক্রি করবে। আমরা তেল দখল করছি না।” সূত্র: সিএনএন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট