1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

মুনছুর রহমান-কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে সাহিত্য, সংগীত এবং প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণীজন সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় কালাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র অডিটরিয়ামে লোকসংস্কৃতি পরিষদ, কালাই, জয়পুরহাটের আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রকৃতি-পরিবেশ-জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন ও গবেষণায় অবদানের জন্য আক্কেলপুর উপজেলার রতন মন্ডল, সাহিত্যে জয়পুরহাট সদরের মনজুর মুকাদ্দাস এবং সংগীতে কালাই উপজেলার চৌধুরী মনজুর রাহীকে সম্মাননা প্রদান করা হয়।

লোক সংস্কৃতি পরিষদ এর সহ-সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক।

প্রধান আলোচক অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক বলেন একটি সমাজের মনন, মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় পর্যায়ে শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তি ও সংগঠনগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়া হলে নতুন প্রজন্ম সংস্কৃতিচর্চায় আরও উৎসাহিত হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আব্দুল মজিদ বলেন প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এইদিনে জেলার নতুন পুরাতন সকল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মের উৎসাহ দিতে আমাদের এ ধরনের গুণীজন সম্মাননা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লোক সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সংগীত শিল্পী সাজিয়া ইসলাম পায়েল। বাচিক শিল্পী শাহ নেওয়াজ এর সঞ্চালনায় বক্তব্য দেন লেখক ও নাট্যজন এনামুল হক টপি, ছড়াকার মুস্তফা আনসারী, লেখক-শিক্ষাবিদ যতন কুমার দেবনাথ।

এছাড়াও বাংলাদেশ বেতার এর গীতিকার ও সংগীতশিল্পী মশিউল আজম মন্টু চৌধুরী, গানবাজনা সংগঠনের প্রতিষ্ঠাতা গীতিকার ও সুরকার তানজির আহমেদ সাকিব, সাংবাদিক ও সংগঠক আজিজার রহমান, ফিচার লেখক ও বিনোদন রিপোর্টার আব্দুন নুর নাহিদ,লোক সংস্কৃতি পরিষদের প্রচার সম্পাদক আরমান হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট