1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

কবিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ঝড়ের রাত ও ভোরের সুর

এ্যাডভোকেট মোঃ শামছুল আলম

​জুলাইয়ের দিনে রাজপথে নামা রক্তের বান ডেকেছিল,
ছাত্র-জনতার অদম্য বুকে নতুন একটা ভোর জেগেছিল।
বুকের ভেতর তুফান চেপে যে দিনটা ইতিহাস লিখে যায়,
সীমানা পেরিয়ে সেই ক্ষোভ আজ অন্য আকাশ ছুঁতে চায়।

​ওপারেও আজ থমথমে রাত, ছাত্রদের ঐ বাঁকা ভুরু,
অন্যায়ের অনলে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন শুরু।
আর এপারে? মুখোশ খসে পড়ে ভণ্ড নেতার হাসির পেছনে,
ক্ষমতার লোভে বিবেক বেচেছে অন্ধ আঁধার গোপনে।

​ক্ষমতার মোহে ভাবত তারা—আইন তাদের হাতের মুঠোয়,
আজ ক্ষমতার দাপট ভাঙল, পাপ ধরা পড়ে প্রকাশ্য ঘাটে।
অনৈতিকতার এই ভাঙাচোরা খেলায় বিচার এসেছে সামনে,
অপরাধের আর স্থান নেই কোনো আড়ালে কিংবা পেছনের দামে।

​সময় বদলায়, মোড় ঘোরে আজ—আজকের দিন অন্য কিছু,
অধিকারহীন মানুষের ডাক তাড়া করে ফেরে পিছু পিছু।
যত মিথ্যার প্রাচীর উঠুক, সততার আলো জ্বলবেই,
জনতার এই হুংকারের কাছে অন্যায় হার মানবেই!

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট