1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রযুক্তির ছোঁয়ায় পর্যটনের নতুন দিগন্ত৷৷ জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত জয়পুরহাট পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত নীরব বিদায়ে ডা. জাফর ইমাম ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন

জয়পুরহাট পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম।

মাস্টার প্যারেডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোঃ তুহিন রেজা। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আরআই, পুলিশ লাইন্স, জয়পুরহাট মোঃ মোসলেম উদ্দিন।

জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ছয়টি কন্টিনজেন্ট এবং ব্যান্ডদলের মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তিনি প্যারেডের শৃঙ্খলা, কুচকাওয়াজের দক্ষতা ও মাঠ পর্যায়ের প্রস্তুতি মূল্যায়ন করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার চৌকস পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের ড্রেস রুলস যথাযথভাবে মেনে পোশাক পরিধান, শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালনের নির্দেশ দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত প্রস্তুতি আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা জানান।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট