1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান, মালিকের ১ বছর কারাদণ্ড বগুড়ায় ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের ১০ জন আহত ফেসবুকে শেষ স্ট্যাটাস, তারপর ট্রেনের নিচে ঝাঁপ—পাঁচবিবিতে যুবকের করুণ মৃত্যু মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন কারাবন্দি ছেলে, জানাজা শেষে ফের কারাগারে ক্ষেতলালে পঙ্গু বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শেরপুরে ট্রাক থামিয়ে গরু ডাকাতি: ডিবি ও থানা পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৭ গরু শিবগঞ্জে কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, থানা পুলিশের জিম্মায় চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

শিবগঞ্জের সাংবাদিক খলিলুর রহমানের আজ ২য় মৃত্যুবার্ষিকী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান,শিবগঞ্জ,(বগুড়া): ১১ মে ২০২৬

রবিবার (১০ই মে ২০২৪ই) দুনিয়ার সকল মায়া-মমতা, ভালবাসা ত্যাগ করে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওপারে চলে যানমবগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া গ্রামের মৃত ইলিয়াস হোসেনের ছেলে সাংবাদিক খলিলুর রহমান আকন্দ।

তার মৃত্যুতে সাংবাদিক, পরিবার,সহকর্মী, পাড়া- প্রতিবেশী,আত্মীয়-স্বজন সহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছিল।সবাই গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছিলেন।

সদা হাস্যোজ্জ্বল, সদালাপি, অমায়িক, বিনয়ী, বন্ধুবৎসল আর প্রাণচাঞ্চল্যে ভরপুর সাদা মনের মানুষ ছিলেন সাংবাদিক খলিলুর রহমান। তার মৃত্যুতে আজকের এই দিনে সাংবাদিক মহলসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছিল। জানাজায় বিভিন্ন মহলের অসংখ্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

আইন-অঙ্গন, সাংবাদিকতা, রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে সাংবাদিক খলিলুর রহমান ছিলেন একজন স্বনামখ্যাত ব্যক্তিত্ব। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। অন্যায়-অবিচার-সামাজিক অসংগতি, নিবর্তনের বিরুদ্ধে আজীবন সোচ্চার ও প্রতিবাদী ছিলেন তিনি। সৎ-উদার, গণতন্ত্রমনা, দেশপ্রেমিক সাংবাদিক খলিলুর রহমান রক্তচক্ষু উপেক্ষা করে অসংকোচে সত্য প্রকাশে ছিলেন নির্ভীক। এজন্য তাকে বিভিন্ন সময় কঠিন বিপদের সম্মুখীন হতে হয়েছে।
জাতির ক্রান্তিকালে-দুঃসময়ে-গণতন্ত্রের সংকটে তার বলিষ্ঠ ভূমিকা এবং কণ্ঠস্বর অব্যয়-অক্ষয় হয়ে থাকবে অনন্তকাল।

আপন কর্মক্ষেত্রে নিরলস কর্মনিষ্ঠ কীর্তিমান ভাবে তিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। খলিলুর রহমান সাংবাদিক পরিচয়ের চাইতে নিজেকে শিক্ষক হিসেবেই পরিচয় দিতে পছন্দ করতেন। ‘স্বাধীন ও শক্তিশালী সংবাদপত্র ব্যতীত কোনো ন্যায়ভিত্তিক, নিরাপদ সমাজ গড়ে উঠতে পারে না’—এই প্রত্যয় নিয়েই তিনি সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন।

মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমীন। সাংবাদিক খলিলুর রহমান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।

শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক খলিল ভাইয়ের জন্য গভীর শ্রদ্ধা-দোয়া ও বিদায়ী রুহের মাগফেরাত কামনা করেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা সাধারন সম্পাদক শফিউল আলম ডিউ, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, আসাদুল্লাহ, সোহেল রানা, মিজানুর রহমান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট