1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান পাঁচবিবিতে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাঁচবিবিতে বিএনপির সমাবেশ ও মিছিল প্রযুক্তির ছোঁয়ায় পর্যটনের নতুন দিগন্ত৷৷ জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত জয়পুরহাট পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত নীরব বিদায়ে ডা. জাফর ইমাম ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, উদ্ধার প্রায় ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পোরশায় পুলিশের বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় কথিত মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় আরও এক সহযোগী পালিয়ে যায়।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় কথিত পেশাদার মাদক ব্যবসায়ী মো. শাকিল (২০), পিতা—মো. মজিবুর রহমান এবং মোছা. বেবী খাতুন (৩৩), স্বামী—মো. তহুরুল ইসলাম, উভয়ের ঠিকানা কালাইবাড়ী, পোরশা, নওগাঁ—কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
অভিযানে তহুরুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেটের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া মাদক বিক্রির মাধ্যমে অর্জিত বলে প্রাথমিকভাবে ধারণা করা ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং আসামিদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চক্রটি ভারত থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে জানা গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট