1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১৬ জুন ২০২৬

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই স্রোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালিটি, প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং গাছের চারা রোপন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ঘাসফুল’ কর্তৃক বাস্তবায়িত SMART (Sustainable Microenterprise and Resilient Transformation) প্রকল্প এবং সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল পরিবেশ ক্লাবের উদ্দ্যোগে এই বিশেষ দিবসের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১ টা মডেল পরিবেশ ক্লাবের সদস্য এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে র‍্যালিটি, প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং গাছের চারা রোপন করা হয়।

সাপাহার পরিবেশ মডেল ক্লাবের সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে এবং SMART প্রকল্পের সমন্বয়কারি মোস্তফা কামাল-র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রকল্প ও ঘাসফুল-এর MIS & Documentation অফিসার হাসান, Environment & Social Officer মো. জুয়েল রানা, টেকনিক্যাল অফিসার এসএম কামরুল হাসান, মোসাব্বের আহম্মেদ, ঘাসফুলের ক্ষুদ্রঋন প্রোগ্যামের এরিয়া ব্যবস্থাপক মো. জুয়েল রানা ও সাপাহার শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট