1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জবই বিল রক্ষায় নতুন প্রত্যয় ৷৷ সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এমপির সাথে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬

প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় উদ্যোগকে আরও গতিশীল করতে নওগাঁর সাপাহারে অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা। জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জীববৈচিত্র্য সংরক্ষণ শুধু প্রকৃতির জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার জন্যও অপরিহার্য।” তিনি জবই বিলকে ঘিরে গড়ে ওঠা উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংস্থাটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল মামুন। সভা সঞ্চালনা করেন সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, আর সার্বিক উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক কারিম ও সহকারী সাধারণ সম্পাদক শামিম রেজা।

আলোচনায় উঠে আসে জবই বিলের জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ এবং একটি বিশেষ সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা। একইসাথে বিলকে কেন্দ্র করে একটি ইকো-ট্যুরিজম পার্ক স্থাপনের প্রস্তাবও তুলে ধরা হয়, যা স্থানীয় অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন বক্তারা।

সভা শেষে জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে উপস্থিতদের মাঝে চারা বিতরণ করা হয়, যা মাননীয় প্রধানমন্ত্রীর ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিতে সহায়ক হবে। পরে প্রধান অতিথি সকলের সাথে উপজেলা পরিষদ পুকুর পাড়ে জাম ও কাঁঠালের দুটি চারা রোপণ করেন।

প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এই বার্তা ছড়িয়ে দিয়ে সাপাহারের জবই বিল ঘিরে নতুন স্বপ্ন ও সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হলো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট