1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পুকুর খননে মিলল ৭.৭ কেজির রহস্যময় রাধাকৃষ্ণ মূর্তি, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নওগাঁ প্রতিনিধিঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

নওগাঁর মহাদেবপুরে পুকুর খননের সময় মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রহস্যময় রাধাকৃষ্ণের পাথরের মূর্তি, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে মহাদেবপুর থানার সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামে মোঃ শহিদুল ইসলামের পুরাতন পুকুর খননের সময় শ্রমিকরা হঠাৎ করেই মাটির নিচে শক্ত কোনো বস্তুর সন্ধান পান। পরে খনন করে তুলে আনা হয় রাধাকৃষ্ণের কষ্টিপাথরের সদৃশ একটি মূর্তি।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৭.৭ কেজি বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, বহু বছর আগে কোনো প্রাচীন মন্দির বা স্থাপনা থেকে মূর্তিটি এখানে এসে চাপা পড়ে থাকতে পারে। কেউ কেউ এটিকে ঐতিহাসিক নিদর্শন হিসেবেও মনে করছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটির সম্ভাব্য প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় কৌতূহল ও আলোচনা চলছে—মাটির নিচে লুকিয়ে থাকা এই মূর্তির পেছনে ঠিক কী ইতিহাস লুকিয়ে আছে, তা জানার অপেক্ষায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট