1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

উদয়পুর ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়ন জামায়াতের ১,২,৩ নং ওয়ার্ড আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার (১১অক্টোবর) বিকেল ৩ঘটিকায় মোসলেমগঞ্জ বাজারে।কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি, জয়পুরহাট ২আসনের জামায়াত মনোনীত এম পি প্রার্থী জনাব এস এম রাশেদুল আলম সবুজ। তিনি বলেন আমরা একটি ন্যায়, ইনসাফ ও দূর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে চাই। যে দেশে ধর্ষক, লুটপাটকারী, খুনি, দূর্নীতিবাজদের মাস্টার মাইন্ডদের স্হান হবে না

সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে,সবার মুখে একই কথা সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বংলাদেশ।এ দেশ হবে আলেম ওলামাদের, এ দেশ হবে কুরআন প্রেমিদের।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমীর জনাব আব্দুর রউফ,উপজেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আলীম, উপজেলা প্রচার-মিডিয়া,প্রকাশনা ও বায়তুলমাল সম্পাদক মোঃআনোয়ারুল ইসলাম। আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়ন শাখার সংগ্রামী আমীর মাওলানা আব্দুস সোবহান, ইউনিয়ন সেক্রেটারী মাজহারুল ইসলাম,সকল ওয়ার্ডের সভাপতি,সেক্রেটারীবৃন্দ।ওয়ার্ডের কর্মীসমাবেশ হলেও জনতার ঢল নামে যা বিশাল সমাবেশে পরিণত হয়।৩নং ওয়ার্ড সভাপতি জনাব ইউসুফ মোল্লা উক্ত সভার সভাপতিত্ব করেন।সভাশেষে উপস্থিত জনতাকে রুটি- কলা দিয়ে আপ্যায়ন করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট