1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে জামায়াতের কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৮ মে ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন ও কালাই পৌরসভার উদ্যোগে কালাই টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অডিটোরিয়ামে ৮ মে শুক্রবার দিনব্যাপী কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। পৌর আমীর মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, জেলা ওলামা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন। এসময় আরও বক্তব্য দেন কালাই উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মুনছুর রহমান, নায়েবে আমীর আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলীম, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মোজাফফর হোসেনসহ উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া মন্ডল বলেন, জামায়াতের কর্মীদের মান উন্নয়নে কোরআন- হাদিস ও ইসলামী সাহিত্য বেশি বেশি অধ্যয়ন করতে হবে। পাশাপাশি সাংগঠনিক রিপোর্ট সংরক্ষণ, নিয়মিত প্রোগ্রামে অংশগ্রহণ ও জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। তিনি আরও বলেন, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে দেশ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট