1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ২৭ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার পুর এম ইউ ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রত্যয়নপত্র দিতে অতিরিক্ত টাকা আদায়, প্রতিষ্ঠানের ফান্ড ব্যবস্থাপনায় অনিয়ম, জমি লিজে স্বেচ্ছাচারিতা এবং প্রতিষ্ঠানের যানবাহন ব্যক্তিগত কাজে ব্যবহার।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা কলেজে ভর্তি, চাকরির আবেদন বা অন্যান্য প্রয়োজনে প্রত্যয়নপত্র নিতে গেলে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, অধ্যক্ষের নির্দেশে অফিস সহকারী অতিরিক্ত টাকা দাবি করেন। টাকা না দিলে নানা অজুহাতে প্রত্যয়নপত্র দিতে বিলম্ব করা হয়।

এছাড়া স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের পরিবহনের জন্য কেনা মাইক্রোবাস নিয়মিত অধ্যক্ষের ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। একই সঙ্গে মাদ্রাসার জমি লিজ, উন্নয়ন খাত ও অন্যান্য তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতার অভাব রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি ও শিক্ষক জানান, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের দাবি, যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মুফতী সাহেব আলী বলেন, “আপনারা আসেন, বসে কথা বলি। আমি দোষী প্রমাণিত হলে যা ব্যবস্থা নেওয়ার, নেবেন।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনছুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, সংশ্লিষ্ট দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হবে।

এদিকে অভিযোগের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট