1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, প্রশ্নের মুখে প্রক্রিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১২ আগস্ট ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি আওয়ামীলীগ রাজনৈতিক পরিবারের সদস্যকে সুযোগ দেওয়ার অভিযোগ করেছেন নিয়োগ বঞ্চিতরা।

অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে কালাই পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিনের ছেলে দুলাল হোসেন (আবেদন নং-১৯), কালাই পৌরসভায় মাস্টাররোলে ও আনসারে চাকরিরত এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক গোলাম রব্বানী(আবেদন নং-১২),কালাই ডায়াবেটিস হাসপাতালে কর্মরত সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার(স্যাকমো) পদে কর্মরত মৌসুমী আক্তার দিলরুবা(আবেদন নং-১১), উত্তীর্ণ হয়েছেন। অভিযোগকারীরা প্রশ্ন তোলেন যারা অন্য জায়গায় কাজ করেন তারা কিভাবে এই কাজে সময় দিবেন? যেখানে ফ্যামিলি কার্ডের শুমারির কাজে প্রতিদিন মাঠ পর্যায়ে ৮ ঘন্টা সময় দিতে হবে।

সবচেয়ে গুরুতর অভিযোগ, নির্বাচিতদের মধ্যে মাত্রাই ইউনিয়নের তারেক ইসলাম(আবেদন নং-৩৬২) ভাইভা পরীক্ষায় অংশগ্রহণই করেননি। অথচ ফলাফলে তার নাম এসেছে বলে অভিযোগ করেছেন নিয়োগ বঞ্চিতরা।

অভিযোগকারীদের দাবি, নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও পরীক্ষার নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এতে প্রকৃত যোগ্য ও বেকার প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে তারা অভিযোগ করেন।স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

কালাই উপজেলা সমাজসেবা অফিসার ও ফ্যামিলি কার্ড শুমারির নির্বাচন কমিটির সদস্য সচিব মো: সাদিকুর রহমানের কাছে বক্তব্য নিতে গেলে তিনি তার অফিস সহকারী ফরিদুরের মাধ্যমে জানান তার পেটের সমস্যা,শরীর খারাপ লাগছে। তিনি একটু রেস্ট করবেন। দেখা করতে পারবেন না। আর ভাইভাতে উপস্থিত প্রার্থীদের তালিকার কথা বললে অফিস সহকারী ফরিদুল বলেন, স্যার ওইটা ইউএনও স্যারের কাছ থেকে নিতে বলেছেন।তিনি দিতে পারবেন না।
আর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ না করা ব্যক্তির বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য সমাজসেবা অফিসে যোগাযোগ করা হলে অফিস সহকারী ফরিদুল বলেন সবকাগজ পত্র ইউএনও স্যারের কাছে আছে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার ও ফ্যামিলি কার্ড শুমারীর নির্বাচন কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মুঠোফোনে বলেন, যারা এক্সপার্ট তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। যেভাবে ভাইভা হয়েছে এবং ভাইভা ডেক্সে যারা ভালো করেছে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট