1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ফেসবুকে শেষ স্ট্যাটাস, তারপর ট্রেনের নিচে ঝাঁপ—পাঁচবিবিতে যুবকের করুণ মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১০ জুলাই ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর সঙ্গে মান-অভিমানের জেরে আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবকের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে বিদায় জানান তিনি।

শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে উপজেলার বাগজানা রেলস্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে তিনি নিজের সাইকেলটি স্টেশনের পাশে রেখে দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলেন এবং কিছু লিখতে দেখা যায়।

পরে জানা যায়, মৃত্যুর কিছুক্ষণ আগে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “হায়রে নারী, তোমার জন্য এত কিছু করলাম, শেষে তুমি আমায় ভুল বুঝলে। তুমি ভালো থেকো, আমি চলে গেলাম। আমার কলিজার টুকরা আয়ানকে সাথে না নিলে রেখে যেও।” একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের কাছে অনুরোধ করেন, তার রেখে যাওয়া গরু বিক্রি করে যেন পাওনাদারদের ঋণ পরিশোধ করা হয়।
স্বজনরা জানান, বিয়ের পর থেকেই স্ত্রী-সংসারে নানা অশান্তি চলছিল। তাদের একমাত্র ছেলে আয়ান ছিল আশরাফুলের প্রাণের চেয়েও প্রিয়। সন্তানের প্রতি তার অগাধ ভালোবাসার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, ঘটনাটি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট