1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে মিনি স্টেডিয়াম নির্মাণে দীর্ঘসূত্রতা ও জমির অপব্যবহারে জনমনে ক্ষোভ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মঙ্গলবা (২১ অক্টোবর) কালাই উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজে দীর্ঘসূত্রতা এবং অধিগ্রহণকৃত সরকারি জমির অপব্যবহারের কারণে এলাকায চরম অসন্তোষ দেখা দেওয়ায় নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখা-এর পক্ষ থেকে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করা হয়।

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া প্রায় দুই বছর আগে সম্পন্ন হয়। অধিগ্রহণকৃত জমির মালিকগণ সরকারের নিকট থেকে ক্ষতিপূরণের অর্থও গ্রহণ করে। অত্যন্ত দুঃখের বিষয় এই যে, জমি অধিগ্রহণ ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল কাজ এখনো শুরু করেনি।

বর্তমানে অধিগ্রহণকৃত স্থানটি শুধু অব্যবহৃত অবস্থাতেই পড়ে নেই বরং সে জমিতে ধান চাষ হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা এবং সরকারি অর্থের অপব্যবহারের ইঙ্গিত বহন করে।

কালাইয়ের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই প্রকল্পটি দ্রুত আলোর মুখ না দেখা এবং জমিটি ব্যক্তিগত চাষাবাদে ব্যবহৃত হওয়ায় এলাকার তরুণ যুবক ও ক্রীড়ামোদিদের মাঝে গভীর হতাশা বিরাজ করছে। খেলাধুলার উপযুক্ত পরিবেশ না থাকায় তরুণ সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকি রয়েছে।
স্মারকলিপিতে নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখা পক্ষে ৫ দফা দাবির কথা উল্লেখ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট