1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধে গোসল, জুয়ার নেশা ছাড়ার শপথ! পাঁচবিবিতে যুবকের ব্যতিক্রমী প্রতিবাদ রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর ।৷ মোটরসাইকেল আরোহী আটক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ পুকুর খননে মিলল ৭.৭ কেজির রহস্যময় রাধাকৃষ্ণ মূর্তি, এলাকায় চাঞ্চল্য কালাইয়ে মাদকবিরোধী অভিযানঃ ট্যাপেন্টাডলসহ নারী আটক ৷৷ সেবনরত যুবককে কারাদণ্ড সোনামসজিদ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানঃ ৫৭৭ বোতল মাদক জব্দ, প্রাইভেটকারসহ আটক ১ কালাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’: এক মাসে আটক ২২, জেল ১১ ৷৷ তবু জামিনে ফিরছে অপরাধীরা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় রঙিন জনস্রোত

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালিন বৃত্তি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

মুনসুর  রহমান নিজস্ব  প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন নামে সংগঠনের পক্ষ থেকে মেধাবীদের মাঝে এককালিন বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তির টাকা মেধাবীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম-১০ম শ্রেণীর মোট ৬১জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে ওই সংগঠনটি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে ১০০০, ৮০০ ও ৬০০ টাকা হারে প্রদান করা হয়।

মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, সহকারি কামশনার (ভূমি) ইফতেখার রহমান, শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন, বিএনপি নেতা আনিছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম, আবাসিক মেডিক্যাল অফিসার নাহিদ নাজনীন জেডি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোনোয়ারুল হক, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল। পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তানজিমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

এরপর জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী উপজেলা তহবিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যাণ কেন্দ্র ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে কর্মকর্তাদের হাতে ঔযুধ তুলে দেন।

উল্লেখ, গত ২০২৩ এবং ২০২৪ সালে ডিসেম্বর মাসে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তিপ্রদান উপলক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ৫ম-১০ম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট