1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবিতে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি শিবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন,স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মর্মান্তিক মৃত্যু সাপাহারে বিবাদমান সম্পত্তি নিয়ে সৃষ্ট সংঘর্ষে মহিলা সহ আহত ৩ নওগাঁর মান্দায় ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার ধামইরহাটে ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ ভাই-বোন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ ইরানের স্থল অবরোধে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ছাত্রশিবিরের ১৪তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষকের মৃত্যু

ছাত্রশিবিরের ১৪তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহিত

‘বুক পেতে দিয়ে ছাত্রদের আদায় করা স্বাধীনতা-অধিকার বৃথা যেতে দেওয়া যাবে না’— জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১ আগস্ট ২০২৬

‘অ্যাওয়েইকেন ইউরসেলফ: হারমোনাইজ স্পিরিচুয়ালিটি উইথ স্কিলস টু লিড দি ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪তম ইয়ুথ সামিট-২০২৬ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিবউদ্দিন খান খুররম অডিটোরিয়ামে দিনব্যাপী এ সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “নিজের বুক পেতে দিয়ে এদেশের ছাত্ররা যে স্বাধীনতা ও অধিকার আদায় করেছে, তা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।”
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণদের শুধু একাডেমিক উৎকর্ষ নয়, আধ্যাত্মিক মূল্যবোধ ও আধুনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত সততা ও আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নীতিহীন মেধাবীরাই সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করে।”

সামিটের উদ্বোধনী পর্বে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মেধা, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় আজকের তরুণরাই নেতৃত্ব দেবে। এজন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা, চরিত্র গঠন এবং নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দিতে হবে।
কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সামিটের সমাপনী পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি বলেন, ক্যারিয়ার গঠন ও দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক ভিত্তি শক্তিশালী না হলে সেই সফলতা দীর্ঘস্থায়ী হয় না। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে মেধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
দিনব্যাপী সামিটে ক্যারিয়ার পরিকল্পনা, স্কিল ডেভেলপমেন্ট, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, একাডেমিক দিকনির্দেশনা এবং উম্মাহর উন্নয়নে বুদ্ধিবৃত্তিক বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, এমপি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সামিটের আনুষ্ঠানিক কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াত ও সূরা কাহফের ৪৭-৪৯ নম্বর আয়াতের দারসের মাধ্যমে শুরু হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট