1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ক্ষেতলালে ভিডব্লিউবি বিতরণে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ অর্থ বছরে ভিডব্লিউবি বিতরনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত। করতে গণজমায়েতের মাধ্যমে উপকারভোগীদের গণশুনানী ও লটারীর মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রাথমিক যাচাই বাছায় প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী আলমপুর, তুলশীগঙ্গা, বড়াইল, বড়তারা ও মামুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আবেদনকারীদের উপস্থিতিতে তাদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাবৃন্দ। কর্মকর্তাগণের মধ্যে উপ উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাতুল আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরীন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ওবায়েদুল হক, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর আনন্দ কুমার শীল প্রমূখ। আরোও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান হোসনে আরা, আব্দুস শহিদ খান, মাহফুজার রহমান, মিলন মন্ডল, নূরুল ইসলাম ও ইউপি সচিববৃন্দ এবং সহকারী পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) জাহিদ কামাল, উপজেলা জাইকা অফিসার আব্দুল জোব্বার সহ সকল ইউপি সদস্যবৃন্দ। আলমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আবেদনকারী ৮৩৭ জন, তুলশীগঙ্গায় ৩৮২ জন, মামুদপুরে ১১২৫ জন, বড়াইলে ৬৭৪ জন এবং বড়তারা ইউনিয়নে ১০২৩ জন। এরমধ্যে লটারির মাধ্যমে পাঁচ ইউনিয়নে ২২১৭ জনকে মনোনীত করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট