1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে জেলা পরিষদের কার্যক্রম পর্যালোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

মোঃ রুহুল আমিন পারভেজ, স্টাফ রিপোর্টারঃ ২০ মে ২০২৬

জয়পুরহাটে জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ​জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ রায়হান।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি,জেলা সমাজ কার্যালয়ের উপপরিচালক(অতিরিক্ত দায়িত্ব) সালেকুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন,
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, রাজস্ব আদায় এবং দাপ্তরিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সার্বিক পর্যালোচনা করা হয়। আলোচ্য বিষয় ও সিদ্ধান্তসমূহ: সভায় অত্যন্ত গুরুত্বের সাথে বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় বক্তারা বলেন, জয়পুরহাটের স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট