1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারলো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে স্বামী জহির উদ্দিন (৫২) তার স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) গতকাল শ্রক্রবার দিবাগত রাতের কোন এক সময় হাসুয়া জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকেয়া নিহত হন।

ঘাতক স্বামী জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে। এলাকাবাসী সুত্রে জানা যায়,  জহির ও রোকেয়ার দাম্পত্য জীবন চলছিল নানা বিরোধের মধ্য দিয়ে। এরূপ পরিস্থিতিতে গত রাতে জহির তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন।

সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে জহিরকে গ্রেফতার করে। নিহতের মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য  জয়পুরহাট জেনারেল হাসাতালের মর্গে পাঠানো হয়েছে, পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট