1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

দেখতে শিশু বয়সে যুবক, ফেরিওয়ালা আল আমিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

দেখতে শিশু বয়সে যুবক, ফেরিওয়ালা আল আমিন

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাট সদর উপজেলার ছাওয়াল পাড়ার মো. আল আমিন (৩০) দেখতে শিশুর মতো হলেও বয়সে তিনি পূর্ণবয়স্ক যুবক । শারীরিক গড়নের কারণে দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।

আল আমিন ২০১০ সালে এসএসসি পাস করেন ছাওয়াল পাড়া দাখিল মাদ্রাসা থেকে। এরপর সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম এবং ২০১৬ সালে ফাজিল (সমমান বিএ) পাস করেন। তবে অভাবের কারণে কামিল শেষ করতে পারেননি।

কর্মসংস্থানের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে বর্তমানে তিনি শিখছেন মোবাইল মেরামতের কাজ। পাশাপাশি সংসারের হাল ধরতে কচুর বই (সব্জী) বিক্রির ছোট ব্যবসা করছেন। যাতায়াতের জন্য ব্যবহার করেন একটি পুরোনো ভাঙাচোরা সাইকেল।

তিন ভাই ও এক বোনের মধ্যে আল আমিন চতুর্থ। পরিবারটি আর্থিকভাবে খুবই অসচ্ছল। নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন থাকলেও শারীরিক চেহারার কারণে তিনি সমাজে বারবার উপহাসের শিকার হচ্ছেন।

আল আমিন বলেন, দেখতে শিশুর মতো বলে কাজের সুযোগ পাই না। মোবাইল সারানো শিখছি, হয়তো এই কাজ দিয়েই একদিন পরিবারের জন্য কিছু করতে পারব।
আল আমিন আরো বলেন,আমি কাজ করে খেতে চাই কিন্তু আমাকে কেউ কাজ না দেয়ায় আপাততঃ সবজি বিক্রি করে সংসারে সাহায্য করতেছি।
আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাই আমার সাহায্যের কোন প্রয়োজন নেই আমি কাজ করতে চাই,যদি পারেন কেউ আমাকে কাজ দিয়ে সহোযোগিতার হাত বাড়িতে দিন।

আল আমিন বলেন, সমাজে অনেকে আছেন যাদের যোগ্যতা থাকা সত্বেও কর্মহীনতায় ভুগছেন হাজারো শিক্ষিত বেকার জীবন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারাও হতে পারে একজন সফল উদ্যক্তা কিংবা চাকরিজীবী।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট